| কী মাপবেন | কোথায় | কীভাবে | একক | উদাহরণ |
|---|---|---|---|---|
| উচ্চতা | ওপেনিংয়ের বাঁ, মাঝ ও ডান দিকে | তিন জায়গায় মেপে সবচেয়ে ছোটটি লিখুন | mm | 1524 |
| প্রস্থ, উপরে | ওপেনিংয়ের উপরের প্রান্তে | প্লাস্টার থেকে প্লাস্টার | mm | 1219 |
| প্রস্থ, নিচে | ওপেনিংয়ের নিচের প্রান্তে (সিল) | প্লাস্টার থেকে প্লাস্টার; উপরের সাথে মেলালে দেয়াল সোজা কি না বোঝা যায় | mm | 1219 |
| সংখ্যা | একই মাপের কয়টি | একই মাপ হলে একসাথে, নইলে আলাদা সারি | pcs | 4 |
| নোট | তলা, ঘর, দিক | কোন তলা, কোন ঘর, নেট লাগবে কি না, পুরোনো ফ্রেম আছে কি না | — | 3 তলা, বেডরুম, নেটসহ |
একটি ওপেনিং = একটি সারি: উচ্চতা × প্রস্থ (উপরে / নিচে) × সংখ্যা। ইঞ্চি-ফুটে মাপলে সেটাও চলবে; আমরা মিলিমিটারে বদলে নিই।
যে ভুলগুলো বেশি হয়
আমাদের সব নথিতে উচ্চতা আগে, তারপর প্রস্থ। উল্টো লিখলে 1219 × 1524-এর জানালা 1524 × 1219 হয়ে যায়।
পুরোনো দেয়ালে উপরে-নিচে 10–20 mm তফাত সাধারণ। দুই প্রস্থ লিখলে কাটিং লিস্টে বড়টি ধরা হয়, পাল্লা আটকায় না।
পুরোনো জানালার ফ্রেমের ভেতর নয়, দেয়ালের ফাঁকা ওপেনিং মাপুন — ফ্রেম খুলে নতুনটি বসবে।
লোহার গ্রিল থাকলে গ্রিলের ভেতরের ফাঁকা নয়, প্লাস্টার-প্রান্ত থেকে মাপুন; গ্রিল কোন দিকে সেটা নোটে লিখুন।
5'-7" লিখলে চলবে, কিন্তু 5.7 ফুট নয় — 5.7 ফুট মানে 5 ফুট 8.4 ইঞ্চি। সন্দেহ হলে মিলিমিটারেই লিখুন।
ওপেনিংয়ের একটি সোজাসুজি ছবি অনেক প্রশ্ন বাঁচায় — সিল, বিম, পাইপ, এসি সব দেখা যায়।
মাপ থেকে বিল: 1524 × 1219 mm-এর উদাহরণ
উচ্চতা 1524 mm (5 ফুট), প্রস্থ উপরে-নিচে 1219 mm (4 ফুট)। বিলের জন্য প্রতিটি পাশ পরের আধা ফুটে রাউন্ড আপ হয় — এখানে ঠিক 5 × 4 = 20.00 sft; মাপা এলাকা 19.99 sft পাশে ছাপা থাকে।
| জেনারেল মডেল স্লাইডিং | 20.00 × ৳650 | ৳13,000 |
| ইউরো মডেল | 20.00 × ৳1,055 | ৳21,100 |
একই মাপ থেকে কাটিং লিস্টও আসে: O/T 1206, O/B 1206, O/S 1524, S/L 1496, S/T 528, N(H) 1493, N(L) 613 mm; কাচ 55-7 × 21-5 ইঞ্চি, 2 pcs। ফ্যাব্রিকেটররা নিজের মাপ দিয়ে ক্যালকুলেটরে দেখতে পারেন।
মাপ পাঠানোর পর কী হয়
- WhatsApp-এ মাপ এলে একই কর্মদিবসে হাতে লেখা উত্তর — সিস্টেম, প্রতি বর্গফুট শুরুর রেট ও আনুমানিক অঙ্ক।
- সাইটে গিয়ে চূড়ান্ত মাপ (ঢাকায় বিনামূল্যে) — উচ্চতা তিন জায়গায়, প্রস্থ উপরে-নিচে, প্লাস্টার ও সিল দেখে।
- মেজারমেন্ট শিট কোটেশনের প্রথম পাতা; সাথে ড্রয়িং ও জানালা-প্রতি কাটিং লিস্ট, অনুমোদনের জন্য।
- চূড়ান্ত বিল সাইটের মাপে, মূসক-৬.৩ চালানসহ।


যে প্রশ্নগুলো বেশি আসে
ফুট-ইঞ্চিতে মাপলে চলবে?
দেয়াল বাঁকা হলে?
কাটিং সাইজ কে ঠিক করে?
আপনারা মাপতে এলে টাকা লাগে?
ছবি কীভাবে তুলব?
মাপ পাঠালেই আনুমানিক অঙ্ক
উচ্চতা × প্রস্থ (উপরে / নিচে) × সংখ্যা, আর একটি ছবি — একই দিনে হাতে লেখা উত্তর।
হালনাগাদ: 19 সেপ্টেম্বর 2026 · রেট 16 আগস্ট 2026 থেকে কার্যকর